শিরোনাম

বরিশালে চিকিৎসকের বিরুদ্ধে তরুনী রোগীর শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল নগরীর ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে তরুণী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর বান্দ রোডে এই ঘটনা ঘটে।

তবে এ ঘটনাকে রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক।

ভুক্তভোগী তরুণী বলেন, পেটের ব্যথা নিয়ে গেলে ওই চিকিৎসক আমার পেটে হাত দেন। এ সময় শফিকুল আমার স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি চিৎকার দিলে গায়ের ওপর ঝাপিয়ে পড়েন ওই ব্যক্তি। আমার চিৎকার শুনে ডায়াগনস্টিক ল্যাবে উপস্থিত লোকজন চেম্বারে প্রবেশ করলে চিকিৎসক পালিয়ে যান। পরে ল্যাব কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ওই তরুণীর।

সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এ বিষয়ে ডা. শফিকুল ইসলাম বলেন, রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এ সব অভিযোগ মিথ্যা।