শিরোনাম

বরিশাল জেলা জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। ২৫ই ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় নগরীর জেলা মডেল মসজিদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহম্মদ খানের সঞ্চালনায় ও  নায়েবে আমির ড. এস.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিসট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর  অধ্যাপক আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য আবু মুনিম, হাফেজ সাইফুল ইসলাম, মাসউদুর রহমান, এ্যাড: আজম খান সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রচলিত কোনো রাজনৈতিক দলনয়।আল্লাহ বিধান কায়েমের জন্য,ইহকালিন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের আশায় জামায়াতে ইসলামী করতে হবে।এবং কর্মিদেরকে মানোন্নয়নের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি করতে হবে।