শিরোনাম
ভোলায় ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহীর নাম নিজাম উদ্দিন মিরন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।
ভোলার বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলে। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হয়। এ সময় আহত হয় তার সাথে থাকা অপর দুইজন।
তিনি আরো বলেন, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছেন।