শিরোনাম

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নারীর মৃত্যু ; অক্ষত কোলের সন্তান

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের নথুল্লাবাদে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে এক মায়ের মৃত্যু হয়েছে। বেঁচে গেলো কোলে থাকা ১১ মাস বয়সী শিশু কন্যা। দুই সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে নথুল্লাবাদ গোল চক্করের কাছে এসে  মোটরসাইকেল থেকে সিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুমা খাতুন (২৮) নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে নিহত মাসুমা আক্তার স্বামীর সাথে   মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরীর টেক্সটাইল মোড় এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।

নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে পৌঁছালে একটি রিক্সার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক এসে পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ১১ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে  মাসুমা খাতুন রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকটি তার মাথা পিষে দেয়। এতে ঘটনাস্থলে চাচির মৃত্যু হয়েছে। তবে অক্ষত রয়েছে শিশু কন্যা।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি।