শিরোনাম
বরিশালে উদ্বোধন হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কল্যাণমূখী প্রকল্প মেট্রো বেকারস ডিলার পয়েন্ট মেট্রো বেকারস এন্ড শপিং কমপ্লেক্স ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি কল্যাণমুখী উদ্যোগের ধারাবাহিকতায় ঢাকার বাইরে প্রথম মেট্রো বেকারস্ এন্ড শপিং কমপ্লেক্স কেক কেটে শুভ উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলায়েত হোসেন এবং ডেপুটি পুলিশ কমিশনার (ডিএমপি) ও মেট্রো বেকারস এর সদস্য সচিব মো: রেজাউল করিম সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ।

বরিশাল সিটি করপোরেশনের গুরুত্বপূর্ন এলাকা বাংলাবাজার সংলগ্ন পুলিশ লাইন মোড় উদ্বোধন হওয়া এ শপিং কমপ্লেক্সে মেট্রো বেকারস এর পন্য ছাড়াও দেশী-বিদেশী বিভিন্ন কসমেটিক্স, থ্রি পিছ, শীতকালীন শাল, বাচ্চাদের খেলনা, গৃহস্থলী পন্য ইত্যাদি সকল প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে ।

উদ্বোধক পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম বলেন, মেট্রো বেকারস বাংলাদেশ পুলিশের বিভিন্ন কল্যাণমূখী উদ্যোগের একটি অংশ মাত্র । মেট্রো বেকারস তাদের প্রতিটি পন্য সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করে থাকে, তাই নিশ্চিন্তে ও আস্থার সাথে মেট্রোর পন্য ক্রয় করার জন্য কাস্টমারদের প্রতি আহবান জানানো হয় । এছাড়া মেট্রো বেকারস এর পাশাপাশি অন্যন্য প্রয়োজনীয় সকল কিছুই একই ছাদের নিচে থাকায় গ্রাহকদের একটি বাড়তি সূযোগ তৈরী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
ডিলার মো: মাইনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানের পন্যটি গ্রাহকদের হাতে পৌছে দেওয়াই আমাদের অঙ্গীকার ।
