শিরোনাম

শ্রমিক কল্যান ফেডারেশন বরিশাল জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ০৭ ডিসেম্বর বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাড. জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক জনাব কবির আহমেদ, বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান।
ফেডারেশনের বরিশাল জেলা শাখা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সম্পাদক সোহেল রানা মিঠু, বরিশাল মহানগর শ্রমিক নেতা মাষ্টার মিজানুর রহমান, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, মাষ্টার আব্দুল মান্নান, সাইয়্যেদ আহমেদ খান, এ্যাড. রুহুল আমীন খান, নুরুল হক সোহরাব, মিজানুল ইসলাম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুল কাদের প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে বর্ণাঢ্য রেলীর  আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশালে জেলা শাখা।