শিরোনাম
ভোলার লালমোহন উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নে নতুন কমিটি গঠন উপলক্ষ্যে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভার মাধ্যমে ফুলবাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এছহাককে সভাপতি ও মাকসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে মোট ২২ সদস্য বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের লালমোহন ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়নের আমির মাওলানা আজিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম.এ হাসান।
এরআগে লালমোহন উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযমের দারসের মাধ্যমে সভা শুরু করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম.এ হাসান বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে প্রথমে নিজেকে এবং তারপর সমাজকে পরিবর্তন করতে হবে।
এছাড়াও অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পৌরসভা শাখার সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।