শিরোনাম

ভোলায় জানুয়ারি থেকে নভেম্বরে পর্যন্ত পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ৪০ শিশু

ফারহান হাসান বোরহান উদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ভোলা জেলায় ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পানিতে ডুবে ৪০ শিশুর মৃত্যু ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ মৃত্যুই অভিভাবকদের অসতর্কতা এবং পুকুর-জলাশয়ের পাশে সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে ঘটেছে।

শিশু সুরক্ষার জন্য জাতীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকলেও স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাব ও কার্যকর পদক্ষেপের অভাবে এ ধরনের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।

এ অবস্থায় শিশুদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং পুকুর-জলাশয়ের চারপাশে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া এই মৃত্যুর হার কমাতে সহায়ক হতে পারে।

শিশু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অভিভাবকদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান চালানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ভূক্তভোগী পরিবার ও সচেতন সমাজ ।