শিরোনাম

বাবুগঞ্জে এমপি টিপু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

জাতীয়পাটির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও বাবুগঞ্জ উপজেলা জাপার সভাপতি মকিতুর রহমান কিসলু’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার সকালে খতমে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাতীয়পার্টির যুগ্ন-সম্পাদক মাধবপাশা ইউপি’র চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমানের উদ্যোগে মাধবপাশা বাড়ৈখালী নিজ বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাধাবপাশা ইউপির সভাপতি মোঃ মোবাশ্বের আলী সিকদার, সাধারন সম্পাদক শাহজাহান বাদশা, সাবেক সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার, সেচ্চাসেবক পাটির সভাপতি আব্দুল রব কাজল, সায়েদ ফকির, উপজেলা ছাত্র সমাজের যুগ্ন আহবায়ক ইব্রাহিম খান সজল, মোঃ সোহাগ হোসেন প্রমূখ।