শিরোনাম

উজিরপুরে কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উজিরপুরের মুন্সিরতাল্লুক শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বাংলা গদ্য সাহিত্যের ইতিবৃত্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উজিরপুর সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ চিন্ময় হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অমৃত লাল কলেজের সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরদার জহির উদ্দিন, মোহনকাঠী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম, ধামুরা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফজলুর রহমান, দুমকি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক শংকর সরকার, অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার কেরামত আলী, প্রধান শিক্ষক আলতাফুর রহমান।

সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাষ্টার। সহকারী রতন চ্যাটার্জীর সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক রীতা বেপারী, কবি শাহিন ভুইয়া, মোয়াজ্জেম হোসেন, আঃ হাকিম, রিয়াজ হোসেন রাসেল প্রমূখ।