শিরোনাম

বরিশালে সফরে আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

১লা ডিসেম্বর দক্ষিনাঞ্চলে বিশেষ সফরে আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।

তিনি সড়ক পথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্যেশ্য সাংগঠনিক এ সফরে আসছেন।

তার সফরের বিস্তারিত বিষয় জানতে চাইলে বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর  বলেন আমীরে জামায়াত সাংগঠনিক সফরে বরিশালে আসছেন। ৫ আগস্টের পরে দক্ষিনঞ্চলে এটাই প্রথম সফর। বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সন্ধ্যা আটটায় এক পথসভায় ভাষন দেওয়ার কথা আছে।

বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন বরিশালবাসী আমীরে জামায়াতের সাথে সাক্ষাতের জন্য উম্মুখ হয়ে আছে তাকে স্বাগত জানাতে গৌরনদী ও উজিরপুরের ইচলাদীতে পথসভার আয়োজন করা হয়েছে।