শিরোনাম
ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না মুদির হাতে মন্তব্য করে পিরোজপুর-১ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন,
বাংলাদেশে আ`লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আ`লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে আর হাসিনা তার পুতুল মাত্র। সুতরাং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।
শুক্রবার (২৯ নভেম্বর ) দুপুরে পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মাটিভাংগা ইউনিয়নের উদ্যোগে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা এস এম আবু দাউদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মো. সাইফুল্লাহ ও মো.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।