শিরোনাম

আলীফ হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে গৌরনদীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪ ১২:৩৬ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

এ্যাড:সাইফুল ইসলাম আলীফ হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের  আদালত চত্বরে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যাকারীদের বিচারের ও ইসকন নিষিদ্ধের দাবীতে ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর ইউনিয়নবাসীর ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বন্দরে  এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুলের সভাপতিত্বে ও বাটাজোর বন্দর মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষনকাঠী মাদ্রাসার সহ-সুপার শহিদুল ইসলাম, লক্ষনকাঠী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হাসান, হাফিজুর রহমান ও মাওলানা আবু সালেহ।

এসময় বক্তারা ইসকনকে উদ্রবাদী সংগঠন দাবী করে তা নিষিদ্ধের দাবী জানান। শেষে চট্টগ্রামে শহীদ এ্যাড. সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচার দাবী করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

একই সময়ে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারী কলেজ গেটে এসে সমাবেশে মিলিত হয়।