বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা এরশাদ হোসাইনের মাতা মাহমুদা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারনে ই*ন্তে-কাল করেছেন।
(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রজিউন)।
২৬ নভেম্বর দুপুর ১ টায় নিজ বাড়িতে ই*ন্তে*কাল করেন তিনি।
মৃ*ত্যু*কালে ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মরহুমার মৃ*ত্যু*তে তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও অধ্যাপক ড. মাহফুজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী, জেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. জহির উদ্দিন ইয়ামিন , হাফেজ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী , অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসান প্রমুখ।