শিরোনাম
ভোলা জেলাধীন অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান বোরহান উদ্দিন কামিল মাদ্রাসায় অসহনীয় মাত্রায় পরীক্ষার ফি আদায় করা হচ্ছে এমনটিই জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মাঝে অধিকাংশ পরিবার গুলোই নিম্ন ও নিম্ন মধ্য বিত্ত শ্রেণীর। যারা দিন এনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরানো পরিবারগুলো তাদের সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে,হিমশিম খাচ্ছে। আগস্ট বিপ্লবের পর গত ২৯ই আগস্ট ২০২৪ইং তারিখে অত্র মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা ১৫টি দাবী নিয়ে আন্দোলন করে । তাদের দাবীসমূহের ৫ম দাবীটি ছিলো-বিভিন্ন ফি সহনশীল করা।
শিক্ষকরা তাদের দাবীসমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলেও প্রকৃতপক্ষে কতৃপক্ষ এখনো অতিরিক্ত ফি আদায় করে যাচ্ছে। এ ব্যাপারে মাদ্রাসা কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।