শিরোনাম

উজিরপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার আমীর নির্বাচন সম্পন্ন হয়েছে।

জেলা জামায়াতের অভ্যান্তরিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আবু মুনিমের পরিচালনায় রুকন (সদস্য)দের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল খালেক।

২৩ নভেম্বর রোজ শনিবার বিকাল সাড়ে তিনটায় বড়াকোঠা ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠিত সেটআপ প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বরিশাল  জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইয়েদ আহমদ খান জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইন সদ্য বিদায়ী আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওসার হোসাইন। জেলা শূরা সদস্য মো খোকন সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শহিদুল ইসলাম, মো আব্দুর রহিম, শাহাদাত হোসাইন, মাওলানা মাইনউদ্দিন সহ ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারি এবং স্থানীয়  ছাত্রশিবির নেতৃবৃন্দ।