শিরোনাম
ভোলার বোরহান উদ্দিনে ইসলামি বিশ্ববিদ্যালয় এর ভিসিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ভোলা বোরহানউদ্দিনের কৃতি সন্তান প্রফেসর ডা. মোহাম্মদ শামসুল আলম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় ভোলার শিক্ষকগণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে ব্যাপারে মতবিনিময় করা হয়, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহাম্মদ শামসুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন বাটামারা দরবার শরীফের পীর জনাব মহিবুল্লাহ, এছাড়াও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ- উপাধ্যক্ষ গণ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথির বক্তৃতার পর দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত প্রোগ্রামের সমাপ্ত হয় ।