শিরোনাম

বাবুগঞ্জ দেহেরগতি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উপজেলার দেহেরগতি ইউনিয়ন এর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত দলীয় প্যাডে ২২ নভেম্বর বিকেলে  শাহাদাত হোসেন সোহেল মোল্লা কে ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক  ও মোঃ আপেল খান কে সদস্য সচিব করে  কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্যবিশিষ্ট উক্ত আহবায়ক কমিটির অন্য সদসরা হলেন, কো- আহবায়ক মোঃ ফিরোজ হাওলাদার, সিনিয়র সদস্য মোঃ সোহাগ ব্যাপারী, সিনিয়র সদস্য মোঃ নয়ন মোল্লা, সিনিয়র সদস্য মোঃ শাজাহান শিকদার, সিনিয়র সদস্য মোঃ লালন আকন।

উল্লেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উল্লেখিত আহ্বায়ক কমিটিকে দেহেরগতি ইউনিয়ন এর ০৯ টি ওয়ার্ড অদ্য তারিখ হইতে ৩০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান মিন্টু।

দেহেরগতি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক কমিটির তালিকা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহবায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শিকদার সহ অন্যন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা।