শিরোনাম

বাবুগঞ্জে হতদরিদ্রদের মাঝে রোকাইয়া ফাউন্ডেশনের ভ্যান বিতরণ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 উপজেলা চাঁদপাশা ইউনিয়নে অসহায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ৩ জন দরিদ্র ভ্রান চালকের মাঝে বিনামূল্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণকরা হয়েছে।

বুধবার  (১৩ নভেম্বর ) চাঁদপাশা  এলাকায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে বিনামূল্যে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করেন  রোকাইয়া
ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের এই উপকরণ পেয়ে খুশি উপকারভোগী পরিবারগুলো।
এর আগে আলোচনা সভায় সভাপত্বি করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাইনউদ্দিন মুন্সি, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, মনির হোসেন সহ আরো নেতৃবৃন্দ।

এসময় চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলমগীর হোসেন স্বপন বক্তব্যে বলেন,শুধুমাত্র খাবার সামগ্রী দিয়ে দারিদ্র্য নিরসন করা সম্ভব নয়। প্রয়োজন টেকসই উন্নয়ন। তাই অসচ্ছল পরিবারের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে রোকাইয়া
ফাউন্ডেশনের এমন আয়োজন করেছে।
রোকাইয়া ফাউন্ডেশন  দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিকশা, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, ঈদ উপহার, চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহযোগিতা করে আসছে।

ভ্যান পাওয়া হানিফ বলেন, বাংলা রিক্সা চালিয়ে ভাড়া মেরে কোন রকম সংসার চালাতাম। বাংলা রিক্সার কারণে অনেকে আমার রিকশায় উঠত না। ফলে তিন বেলা ঠিকমতো খেতেও পারতাম না। এখন রোকাইয়া
ফাউন্ডেশনের থেকে আমাকে ব্যাটারি চালিত ভ্যান দিয়েছে। এই ভ্যান চালিয়ে আমি এখন আয় করবো তা দিয়ে সংসার চালাবো। আশা করি আগের থেকে বেশি প্যাসেঞ্জার পাব। এখন ব্যাটারি চালিত রিক্সার মাধ্যমে কামাই করে পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে প

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন মোঃ  বলেন, সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে
রোকাইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা রুকাইয়া হোসাইন নাজনিন।
তারই ধারাবাহিকতা আজ ৩ জন অসস্বচ্ছল মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়। আমরা আশা করি এই অটো ভ্যান যারা পেয়েছে তারা ভ্যান চালিয়ে স্বাবলম্বী হবে। তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।