শিরোনাম
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ও মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,স্বাক্ষরিত দলীয় প্যাডে ৮ নভেম্বর বিকেলে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃআলমগীর হোসেন স্বপন ও মোঃ শাহীন হোসেনকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম খান ও মোঃ সালাউদ্দিন মিন্টু তালুকদারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ যে কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কে অনুরোধ ক্রমে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ।