শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের “৪৬” তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বরিশাল বাবুগঞ্জ উপজেলা যুবদলের তথ্য ধানে সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ বিতরণ, রক্তদান ও কর্মসূচি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ ই অক্টোবর বাবুগঞ্জ সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ মাঠে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই মানব সেবামূলক কাজের আয়োজন করেছেন বাবুগঞ্জ উপজেলা যুবদল।
দেহেরগতি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহিন বিশ্বাস স্বেচ্ছায় রক্তদান করার মাধ্যমে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবির সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বাবুগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক রকিবুল হাসান খান এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক মো রফিকুল ইসলাম রাফিল এর সঞ্চালনায়
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইউনুস আলী রবি, বরিশাল জেলা বিএনপির সদস্য ইশরাত হোসেন কচি তালুকদার, শামসুল আলম ফকির, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মহাসিন আলম, বরিশাল জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি পিন্টু খান,বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাফুজুল আলম মিঠু,বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, মাইনুদ্দিন মুন্সী,হানিফ তালুকদার লিটন, আমিনুল ইসলাম উজ্জ্বল, মাহমুদুল হাসান লিমন, মাহমুদুল হাসান রোমান, সাহাজুল ইসলাম, কামরুল ইসলাম, রুবেল হোসেন, জাকির হোসেন, কাওছার আহমেদ, মোঃ ফিরোজ হোসেন , আমির, রিপন তালুকদার, হাসান মামুদ বরকত,সবুজ সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।