শিরোনাম

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষীকিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,  ঔষধ  বিতরণ ও রক্তদান কর্মশুচি পালিত হয়েছে

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের “৪৬” তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের তথ্য ধানে সাধারণ জনগণের মাঝে

চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ  বিতরণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

২৭ ই অক্টোবর রবিবার সদর রোড টাউন হলে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে এসব কার্যক্রম। এই মানব সেবামূলক কাজের আয়োজন করেছেন বরিশাল জেলা যুবদল ও মহানগর যুবদল। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব)শাখা ও বরিশাল জেলা শাখা  সহযোগিতায়  চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ  বিতরণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়।

হাসপাতালের সুদক্ষ চিকিৎসক টীম ও কর্মকর্তাবৃন্দ
সর্ব সাধারণকে এই সেবা গ্রহণের আহবান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ  এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ, নুরুল আমিন কায়েস, যুগ্ম সম্পাদক সম্পাদক বেলায়েত হোসেন,আসলাম হোসেন বাচ্চু,আশরাফুল ইসলাম মাহফুজ, যুগনুল কিবরিয়া কাওসার,আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কাওসার,তানজিল সান,জাকির হোসেন,বাদল হোসেন রিপন,বাবুগঞ্জ উপজেলা যুব দলের আহবায়ক রকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মো রফিকুল ইসলাম রাফিল সহ আরো নেতৃবৃন্দ।