শিরোনাম

উজিরপুর জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিন ব্যাপি কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশালের অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুহতারাম জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, পৌর আমীর মো: আল আমীন সরদার, ইউনিয়ন আমীর মুহাম্মদ আনোয়ার হোসাইন,  শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, শিবিরের মহানগরী সভাপতি মো: রিয়াজুল ইসলাম , উজিরপুর উপজেলা শিবির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া টিপু।

এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উজিরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হয়।

সভায় বক্তৃতাকালে প্রধান অতিথি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত বাংলাদেশের প্রতিটি জনগণের দ্বারে দ্বারে পৌছে দিতে হবে জামায়াতে ইসলামীর কর্মীদের।