শিরোনাম
জেলা ও মহানগরী পর্যায়ের জামায়াত আমিরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
এ সময় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আমিরে জামায়াত দেশবাসীর উদ্দেশে বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে।
তিনি বলেন, হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা চলা অবস্থায়ও অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। আমি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় আহতদের চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।