শিরোনাম
বরিশাল সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুলতান মল্লিক নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার দুপুরে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউপি’র বিহঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় সোমবার দুপুরে শেরে বাংলা কলেজ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানায় তিনজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন
কামাল হোসেন, সনিয়া বেগম, ও সিয়াম।
মাললার এজাহার সূত্রে ও আহত বৃদ্ধের স্বজনদের মাধ্যেমে জানাযায়, তাদের প্রতিবেশী কামাল হোসেন তার ছাগল ও হাঁস মুরগী দিয়ে স্থানীয় সুলতান মলিক এর জমির ফসল নষ্ট করার কারনে বিবাদীর সাথে অনেক দিন পূর্বে কথা কাটাকাটি হওয়ায় বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে ঘটনার ইং-১৪/১০/২০২৪ খ্রিঃ তারিখ বেলা অনুমান ০১:৫০ ঘটিকার সময় সুলতান মল্লিক মসজিদে জহুরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে বিবাদীর বসত বাড়ীর সামনে দিয়ে আসার পথে পথরোধ করে সুলতান মল্লিক এর সুন্নাতি দাড়ি ধরে টানা হ্যাচড়া করে সম্মানহানী করে ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাথারী পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে সন্ত্রাসী কামাল হোসেন।
এসময় কিশোর গ্যাং সদস্য সন্ত্রাসী সিয়াম লোহার রড, দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া সুলতান মল্লিকে মাথায় আঘাত করে। এসময় তার চিৎকারে স্ত্রী মালেকা বেগম এগিয়ে আসলে তার কাপড় চোপড় টানা হ্যাচড়া করিয়া শ্রীলতাহানি করে।
এসময় স্থানীয়রা ঘটনাস্থলে আসলে বিবাদীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
গুরুতর অসুস্থ অবস্থায় সুলতান মল্লিক কে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ করেন।