শিরোনাম

বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানার কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে নির্ধারিত আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য জনাব ফখরুদ্দিন খান রাজি।

শিক্ষা শিবিরের শুরুতেই কুরআনুল কারিমের দারস পেশ করেন ওলামা বিভাগ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব বাবর বলেন ৫ আগস্ট ছাত্রদের আন্দোলন ও ত্যাগের মাধ্যমে জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে, এ অনুকূল  পরিবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামি আন্দোলনের দাওয়াত পৌছানোর মাধ্যমে দ্বীনের সম্প্রসারে সকল পর্যায়ের জনশক্তিদের কাজ করতে হবে।

এছাড়াও শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান, সহকারী অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর কবির ও সকল ওয়ার্ড সভাপতি বৃন্দ।

কোতয়ালী উত্তর থানার প্রায় ৩ শতাধিক কর্মী এ শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।

সকাল ৮ টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ প্রোগ্রাম বিকাল ৪.২০ মিনিটে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।