রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে মেডিসিন ভবনের সামনে ভিড় করেন উৎসুক জনতা ও রোগীদের স্বজনরা। অনেক স্বজন রোগীদের উদ্ধারে আহাজারি করছেন। অনেকে আবার ছোটাছুটিও করছেন। আনসার সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্টরা রোগীদের উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়া ভবনের ভেতরে ছড়িয়ে পড়েছে।