শিরোনাম
দূর্গা পূজা উপলক্ষে বরিশাল মহানগর জামায়াত নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন ও হিন্দুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর লোকনাথ মন্দির, ইসকন মন্দির, শংকর মঠসহ গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মহানগর নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার খোঁজখবর নেন এবং যেকোনো সব সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি দক্ষিন থানা আমির তারিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট রিয়াজুল হক, আব্দুস সত্তার, আবু সাইদ খান,আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।