শিরোনাম

হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা সবাই মানুষ……..ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না।
এসময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে

বরিশাল বাবুগঞ্জ জাহাঙ্গীরনগর , কেদারপুর ইউনিয়ন ও
বাবুগঞ্জ বাজার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান কালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে শুক্রবার (১১ অক্টোবর) বাবুগঞ্জ নিজ এলাকায় মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেন ও মন্দিরে  উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় নিজস্ব উদ্যোগে মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আওলাদ হোসেন সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।