শিরোনাম
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
স্বাক্ষরিত দলীয় প্যাডে আজ ৩০ সেপ্টেম্বর রবিবার রাতে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক শিকদার ও সিদ্দিকুর রহমান মামুনকে সদস্য সচিব করে ৬৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ যে কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ কে অনুরোধ ক্রমে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ।
জানাগেছে, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে ২৩ সেপ্টেম্বর বর্ধিত সভা করে জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপি। বর্ধিত সভার ৭ দিন পর সোমবার রাতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেছেন।