শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন, বরিশাল এর আয়োজনে (১৬ সেপ্টেম্বর) সোমবার দিন ব্যাপী শিশু কিশোর প্রতিযোগিতা, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ইদ ই মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
বিভাগীয় পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী কমিশনার মোঃ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো লুতফুর রহমান।
প্রধান আলোচক ছিলেন সাবেক পরিচালক মো ফজলুর রহমান।
বক্তব্য রাখেন উপ পরিচালক মো আলম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।
অতিথিবৃন্দের আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।