শিরোনাম

সাইবার ট্রাইব্যুনালে মামলা করায় বাদীকে জীবনাশের হুমকি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশালের বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোর পূবর্ক ভবন নিমার্ন করায় আবুল কালাম আজাদ বাদী
আদালতে মামলা করায় তাহার বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা অপবাদ প্রচার করায় আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০২৪ সালে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ৪জনের বিরুদ্ধে নালিশী অভিযোগ দায়ের করেছেন। সাইবার ট্রাইব্যনালে মামলা করার পর আসামীরা বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকি দিয়ে আসছে । মামলা বাদী আসামীদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরজাহাপুর গ্রামে আবুল কালাম আজাদের বাড়িতে। বৃহস্পতিবার মামলার বাদী আবুল কালাম আজাদ বাবুগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করে জানান, স্থানীয় ভুমিদস্যু মোঃ সাইদুল ইসলাম,হুমায়ুন কবির,কালা ওরফে কালু মিস্ত্রি,আলাউদ্দিন চৌকিদারা আমার পৈত্রিক জমিতে জোরপূবর্ক ভবন নির্মান করছে। তিনি কোনো উপায়ত্তো না পেয়ে আদালতে মামলা করেন।মামলা করার পরে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অপবাদ প্রচার করায় ৯ মে ২০২৪ সালে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে নালিশি করায় আদালত বাবুগঞ্জ থানার অফিসার ইনর্চাজকে তদন্তসাপেক্ষে রিপোট প্রদানের নিদের্শ দেন। বাবুগঞ্জ থানা থেকে অদ্য পর্যন্ত কোনো তদন্ত রিপোট প্রদান না করায় মামলার বাদীকে জীবননাশের হুমকি প্রদান করায় তিনি তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছে। এ ঘটনায় আমার স্ত্রী নাসিমা বেগম ১৮ মে ২০২৪সালে জীবনের নিরাপত্তা চেয়ে বাবুগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না করায় আসামীরা তার পৈত্রিক জমিতে ভবন নিমার্ন করছে। এ ব্যপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।