শিরোনাম

বাবুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আবুল কালাম আজাদ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উপজেলার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতে বিনিময় করেন বাবুগঞ্জের কৃতি সন্তান আলোকিত মানুষ এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.০০টায় বাবুগঞ্জ প্রেসক্লাম হল রুমে ক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল রহিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য আরিফুর রহমান শিমুল শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন বিগত সরকারের আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করে রেখেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যেটা বর্তমান অন্তবর্তী কালীন সরকার স্বাধীনভাবে সাংবাদিকদের কথা বলার সুযোগ করে দিয়েছেন এই সুযোগ কাজে লাগিয়ে সমাজের অসঙ্গতি ও সত্যকে ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের আহ্বান জানান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কেউ বাধা প্রদান করলেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাবুগঞ্জে উপজেলা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্য তিনি বিগত দিনেও আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং সামনেও প্রেসক্লাব আধুনিকরণের ক্ষেত্রে সার্বিক ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানের বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক মোঃ ইসহাক, বাবুগঞ্জ টিচার্স ক্লাব এ সভাপতি অধ্যাপক শাহে আলম, সহ-সভাপতি মোঃ মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান টুলু সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রুবেল সরদার, মোহাম্মদ কাউসার আহমেদ মুন্না, সহ প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।