শিরোনাম
বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার অন্যতম প্রবর্তক, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও আইবিএফ এর সাবেক সদস্য প্রশাসন শহীদ মীর কাসেম আলীর ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এই অনুষ্ঠানে অংশ নেয় প্রায় আড়াই’শ কর্মকর্তা কর্মচারী।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর সভাপতি মাস্টার মিজানুর রহমান, পেশাজীবী থানা শাখার আমীর অধ্যাপক সুলতানুল আরেফিন, সেক্রেটারী মো. শামীম কবীর। স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী হাসপাতাল শাখার সভাপতি এ্যাড. নিজাম উদ্দিন তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সিনিয়র অফিসার প্রশাসন আবুল খায়ের শহীদ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাজ্জাক, আশিকুল হায়দার মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাহমুদুল হাসান কামাল, পেশাজীবী থানার সহকারী সেক্রেটারী মাওলানা অলিউর রহমান।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন হাসপাতালের বিভাগীয় ইনচার্জ (আরসিসি) মামুন-অর-রশিদ এবং সহকারী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শহীদ মীর কাসেম আলীর জীবনের নানা দিক ও ঘটনা নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়। সবশেষে শহীদ মীর কাসেম আলী সহ দেশের সকল শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।