শিরোনাম

বাবুগঞ্জে দুবছর আগে ছিনতাই  হওয়া মাহিন্দ্র  উদ্ধার

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল বাবুগঞ্জ উপজেলা রাকুদিয়া

থেকে চুরি হওয়া একটি মাহিন্দ্র গাড়ি উদ্ধার করে গাড়ির মালিকের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাকুদিয়া নতুন হাট বাজারে
স্থানীয় ছাত্র জনতা  গাড়ি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

জানা যায়, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সাগর হোসেন খাদেম আওয়ামী লীগের দাপট দেখিয়ে মো: হোসেন হাওলাদার এর কাছ থেকে মাহিন্দ্র গাড়িটি জোরপূর্বক নেয় বলে জানান।  পাঁচ ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ছাত্র ও জনতা গাড়িটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

গাড়িটি প্রকৃত মালিক  রবিউল ইসলাম সকল ছাত্র জনতা নিকট  কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

এবিষ্যৎ ছাত্রদল নেতা রিয়াদ হোসেন বলেন, দুই বছর আগে চুরি হওয়া  মাহিন্দ্র গাড়িটি (চেছিন নং MAHEZEROBI 2466)  আমরা উদ্ধার করেছি। গাড়ির প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।