শিরোনাম

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত নির্দেশ।

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

উপজেলার মাধবপাশা ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রর্ম স্থগিত নির্দেশ দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদল।

বুধবার(২১ আগস্ট) বিকালে উপজেলা শ্রমিক দলের রহমতপুর অস্থায়ী কার্যলয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজের স্বাক্ষরিতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হ

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের এক জরুরী সভায় অদ্য – ২১- ৮- ২৪ তারিখে শ্রমিক দলের অস্থায়ী কার্যলয় রহমতপুরে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা শ্রমিক দলের সকল নেত্রী বিন্দুর উপস্থিত ছিলেন। এবং সভায় সর্ব সম্মতীক্রমে মাধবপাশা ইউনিয়নের শ্রমিক দলের আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় পর্বরতী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্মক্রম স্হগিত করা হলো।