শিরোনাম
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বেপারীর বসতবাড়িতে ও ফার্মে হামলা চালিয়ে ভাঙচুর করে গরু, ছাগল লুটপাট করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানায় একটু লিখিত অভিযোগ দায়ের করেছেন নুর আলম বেপারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যার দিকে কেদারপুর ইউনিয়নের জাতীয় পার্টি নেতা আব্দুস সালাম, ও জাপা নেতা মাসুম ,স্থানীয় সেলিম, হাসান,মুছা আলী
শহীদ প্যাদা,বেল্লাল, রাজিব,আলামিন,হৃদয়, সামসু, লুৎফর রহমান ভুলু সহ শতাধিক লোকজন লাশ ঘাটায় ইটভাটার অফিসে হামলা চালিয়ে ২ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল,নিয়ে যায়। ইটভাটা সংলগ্ন গরুর ফার্ম থেকে ১১ টি গরু,৪২ টি ছাগল গরু খাবার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এছাড়াও গত ১১ই আগস্ট শহীদপ্যাদার নেতৃত্বে ইটভাটার চারটি ডিজেল ইঞ্জিন, ও ১০ হাজার ইট নৌকা যোগে নিয়ে যায়। দুর্বৃত্তদের ভয়ে ঘর ছাড়া কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বেপারী ও তার পরিবার। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে চেয়ারম্যান ও তার পরিবার। এ ব্যাপারে আব্দুল সালাম বলেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।