শিরোনাম
বিরাজমান পরিস্থিতিতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই শুক্রবার বিকেলে দেহেরগতি ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: বরকত বিশ্বাস। দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলনদেহেরগতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবারক-মিজানুর রহমান মিল্টন, মো: নোমান হোসেন, মো: খসরু, সাইদুল ইসলাম, রাসেল মোল্লা, ইসমাইল হোসেন, তুহিন শিকদার, সদস্য রোকন পেদা, মামুন খান, স্বপন আকন, লালন আকন, সোহাগ হাওলাদর, সাইফুল ইসলাম, কালাম হোসেন, রফিকুল ইসলাম সহ আরো নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে যুবদল সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।’ নেতা-কর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এখন থেকে যেখানে মানুষের বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, সেখানে নেতা-কর্মীরা যেন পাহারাদারের ভূমিকা পালন করেন।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আনন্দলনের সকল শহীদের স্মরনে আগামী শুক্রবার বিকেলে দোয়া মোনাজাত আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।