শিরোনাম

বাবুগঞ্জে বগাচাষির দাফটে অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জে এক অসহায় পরিবারের অর্ধশতাধীক ফল ওবনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভুমিদস্যু মোঃ হানিফ হাওলাদারের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের সত্তার মৃধার বাড়িতে। জানা গেছে গত ২৪ জুলাই হানিফ হাওলাদার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে সত্তার মৃধার রোপিত গাছ কাটার সময় তার স্ত্রী জাহানারা ও মেয়ে নারগিস বাধা দিলে তাদের ধাওয়া করে ঘরে আটকিয়ে তালা ঝুলিয়ে গাছ কাটার তান্ডব চালায়। এ সময় ভুক্তভোগিরা ৯৯৯ ফোন দিলে বিমান বন্দর থানা পুলিশ আসলে আসামিরা পালিয়ে যায় । এ ঘটনায় সত্তার মৃধার ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত ২৭জুলাই রাতে প্রতিপক্ষ মোঃ হানিফ হাওলাদার পুনঃরায় তার দলবল নিয়ে সত্তার মৃধার ২০ বছরের পুরানো নারিকেল,তাল,আম গাছসহ বিভিন্ন প্রজাতির ২০টি গাছ কেটে ফেলে দেয়। থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগি মোসাঃ মনোয়ারা বেগম বাদি হয়ে ভুমিদস্যু হানিফ হাওলাদারসহ ১২জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়,৫০ বছর পূর্বে মোঃ সত্তার মৃধার পিতা মোঃ বলু মৃধা স্থানীয় শরিপ আলীর ও কাছ থেকে জমি ক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।

অপর দিকে সত্তার মৃধা কানাডা প্রবাসী কাদের হাওলাদারের কাছ থেকে ৫শতাংশ জমি ক্রয়বাবদ বায়না চুক্তি হয় এবং জমি ভোগ দখলে বুঝিয়ে দেয় কিন্তু জমির দলিল দেয়ার আগে কানাডা প্রবাসী কাদের হাওলাদার মারা যায়। এদিকে কানাডা প্রবাসী মোঃ কাদের হাওলাদারের জমি হানিফ হাওলাদার বর্গাচাষ করার সুবাধে দুই দফায় মৃত্যু সত্তার মৃধার পরিবারের রোপিত ফলজ ও বনজ রোপিত অর্ধশত গাছ কেটে ফেলে। প্রবাসী কাদের হাওলাদারের কানাডা প্রবাসী পরিবারের সাথে কথা বলে, জানা গেছে সে কাউকে গাছ কাটার অনুমতি দেয়নি।