শিরোনাম

বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহবায়ক নির্বাচিত হয়েছেন মুন্না

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশাল বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিয়া বাড়ির সন্তান মোঃসালাহউদ্দিন মুন্না।

১২ জুলাই শুক্রবার রাতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি সদস্য, প্যানেল স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মোঃসালাহউদ্দিন মুন্নাকে আহবায়ক হিসেবে মনোনিত করেছেন।

মুন্না বরিশাল বিএম কলেজ থেকে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মুন্না বলেন, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে
বরিশাল ৩ আসনের সাংসদ আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ১২ জুলাই শুক্রবার রাতে আমাকে বাবুগঞ্জ ছাত্র সমাজের আহ্বায়ক হিসেবে মনোনিত করেছেন।
আগামী কিছু দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করব।