শিরোনাম

মাধবপাশা ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ঘুষ ও দূর্নীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
  •  বাবুগঞ্জ  উপজেলার মাধবপাশা  ইউনিয়ন উপস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কেন্দ্রের মিডওয়াইফ মিস রোকেয়ার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনিয়ম বিষয় বরিশাল সিভিল সার্জনসহবিভিন্ন জায়গায়  অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপাশা ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের অন্ধ প্রতিবন্ধী মোঃ জয়নাল আবেদীন হাওলাদার সেবা নিতে ওই কেন্দ্রে আসলে রোকেয়া কার কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখে ১০০০ টাকা টাকা হাতিয়ে নেয়। এছাড়াও মাধপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিডওয়াইফ  রোকেয়া যোগদানের পর থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ করে বলে জানা যায়।

রোকেয়ার সেবা দানের কথা থাকলেও ঠিকমতো রোগীকে  সেবা দিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।
মাধবপাশা ইউনিয়নের চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান প্রতিদিনই  মিস রোকেয়া সকাল ১০/১১ টায় আসেন এবং চলে যান ১২ টা সাড়ে বারোটায়। আবার কোন কোন দিন তিনি আসেননা। তিনি চলেন তার ইচ্ছে মতো। অথচ সরকার তাকে বেতন দেন মানুষের সেবা প্রদানের জন্য।

এছাড়া বিগত ১২/০২/২০২৪ইং তারিখে বিষয়টি পরিচালক (স্বাস্থ্য) বরিশাল বিভাগ, বরিশাল মহোদয়কে লিখিত ভাবে জানান।
ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১২ই জুন বরিশাল ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস অভিযোগকারীদের কাছ থেকে লিখিতভাবে সাক্ষ্য গ্রহণ করেছেন।

অভিযোগের বিষয় শনিবার মিস রোকেয়ার কাছে জানতে চাইলে   তিনি সাংবাদিকদের প্রতি ক্ষুব্দ হয়ে বলেন বিষয়টি তদন্ত ধিন আছে, বিষয়টি আমাদের অফিসিয়াল বিষয়, এ বিষয়ে কিছু বলা যাবে না।

এ ব্যাপারে এই ঘটনার তদন্ত কারি কর্মকর্তা  বরিশাল ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস জানান ঘুষ দুর্নীতির অভিযোগটি আমি তদন্ত করেছি। আগামী ১০ জুলাই তদন্তের রিপোর্ট বরিশাল সিভিল সার্জন এর কাছে প্রধান করা হবে।