শিরোনাম

বরিশালে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জুন ২০, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে মিতু আক্তার নামে এক দশম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রী। ঘটনা সূত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলাম মন্টুর মেয়ে মিতু আক্তারের সঙ্গে একই গ্রামের আনিস মল্লিকের ছেলে রায়হান মল্লিকের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এরই সূত্র ধরে গত মঙ্গলবার (১৮ জুন) রাতে মিতু আক্তারের মা বাসায় না থাকার কারণে প্রেমিক রায়হান বাসায় ঢুকে মিতুর সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং বাড়ির লোকজনের বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে প্রেমিক রায়হান পালিয়ে যায়। ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বুধবার (১৯ জুন) মিতু আক্তার প্রেমিক রায়হানের বাড়িতে সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করে। রায়হানের পরিবার মিতু এবং রায়হানের সম্পর্ক মেনে নিবে না বলে জানান। এমন কী মিতুকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে এবং বাসার গেটে তালা মেরে রাখে। মিতু তার বিয়ের দাবিতে রাহানের বাসার সামনে বসে থাকে।

এ বিষয়ে মিতু জানান, রায়হান যদি তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। এ ঘটনার পর থেকে প্রেমিক রায়হান পালিয়ে রয়েছেন। এ বিষয়ে প্রেমিক রাহানের পরিবারের কাছে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।