শিরোনাম

বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমীর সম্মেলন সম্পন্ন

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মে ১০, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

উপজেলা দায়িত্বশীলদেরকে ব্যাপক দাওয়াত ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতে ইসলামীকে জনগণের সংগঠন হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন  অ্যাডভোকেট মুয়াযয়ম হোসাইন হেলাল।

আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের উপজেলা/থানা আমীর সন্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আজ শুক্রবার শুক্রবার বরিশালের স্থানীয় একটি মিলনায়তনে অঞ্চল পরিচালক ও সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে ও অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজির সঞ্চালন উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য পিরোজপুর জেলা আমীর অধ্যাপক তোফাজ্জল হোসেন ফরিদ ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।

জনাব হেলাল তার বক্তব্য আরও বলেন,উপজেলা সংগঠনের প্রধান দায়িত্বশীল উপজেলা আমীর তার উদ্যোগ ব্যাপক কর্মতৎপর সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের শুমহান আদর্শ উপজেলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দেশের মানুষের কাছে ইসলমের আদর্শ গড়ে তুলে তাদেরকে সংগঠিত করে গড়ে তুলতে হবে ৷ তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে বিপদে-আপদে সাধ্যমত বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছে। জামায়াতে ইসলামীর এই গৌরউজ্জাল ইতিহাস দেশ বাশির কাছে তুলে ধরতে হবে।বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থায় দেশবাশী বিকল্প রাজনৈতিক আদর্শিক জানায়াতে ইসলমীকেই পাশে দেখতে চায়। সকল মথ পথ এবং রাজনৈতিক শক্তির পরিবর্তে আস্থাভাজন বিশ্বস্ত রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকে দেশবাশী প্রত্যাশা করছে।উপজেলা দায়িত্বশীল হিসেবে মজবুত ইমান উন্নত আমল এবং পরিচ্ছন্ন আখলাক(চরিত্র) মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে জনগণের প্রকৃত বন্ধু ও ভাই হিসেবে দায়িত্ব পালন করে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিতে হবে। তিনি উপজেলার মজবুত সংগঠন কায়েমের জন্য ব্যাপক ভুমিকা রাখার আহ্বান জানান। সন্মেলনে উপজেলার কাজের উপরে প্রতিবেদনসহ বক্তব্য রাখেন জেলা আমীরবৃন্দ।