শিরোনাম

বাবুগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

নানা আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে বৃহত্তর বরিশাল অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিল রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল খামার বাড়ি কৃষি সম্পসারন অধদপ্তর​
উপ পরিচালক মুরাদুল হাসান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ আখতারুজ্জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন,

মেলার উদ্বোধন শেষে কৃষি ভবনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের সভাপতিত্বে এক আলোচনা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই আলোচনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাওলাদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,

সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তারেকুল ইসলাম,, আতিকুর রহমান ( সুমন),রফিকুল ইসলাম, লিপি বেগম উপস্থিত ছিলেন।

ওই মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মী ও কৃষাণ-কৃষাণী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।মঙ্গলবার সকালে তিনদিন ব্যাপী ওই কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধনের পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি এবং দর্শনার্থীরা।