শিরোনাম

বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী হাদিসুর রহমান খাঁন এর গণসংযোগ

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: হাদিসুর রহমান খাঁন দলীয় নেতাকর্মীনিয়ে জনসাধারণের সাথে গণসংযোগ করছেন। 

বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন বাড়ি বাড়ি, ময়দানের হাট,পোস্ট অফিসের হাট, নো মোরহাট, জুনিয়র বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে জনসাধারনের উদ্দেশ্যে বলেন- আমাকে দল-মত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে বাবুগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও দুনীর্তি মুক্ত আধুনিক উপজেলা গড়তে কাজ করে যাব।

তিনি আরো বলেন বরিশাল ৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নৌ – পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতকে শক্তিশালী করতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয়
নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম ( জি এম শহিদ)

বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবুল আকন,
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহে আলম, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন রাজ, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি সিদিকুর রহমান মাস্টার,

বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, ঈমরান হোসেন,বাবুগঞ্জ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাপ্পি,
রহমতপুর ইউনিয়ন যুব সংহতি সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ,
ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি মো : শাহীন ব্যাপারী,সহ সভাপতি আ: মালেক পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।