শিরোনাম
বাবুগঞ্জ মাধবপাশা ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে খাদিজার বিজয়
বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে ২ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য জাকির হোসেন এর স্ত্রী খাদিজা বেগম এর
বিজয়ী হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাস উপ-নির্বাচনে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন।
মাধবপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মাধবপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মরহুম জাকির হোসেন এর মৃত্যু জনিত কারণে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মাধবপাশা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ৩১৭১ ভোটারের মধ্যে ১৯৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে খাদিজা বেগম মোরগ প্রতিক নিয়ে ১০৭১ টি ভোট পেয়ে বিজয় লাভ করেন।
অপর প্রার্থী জাতীয় পার্টি নেতা মো: জামাল হোসেন মোল্লা ফুটবল প্রতিক নিয়ে ৮৫৩ ভোট পান।