শিরোনাম

বাবুগঞ্জ রহমতপুর ৪ নং ওর্য়াড জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

শফিকুল ইসলাম বাবুগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ( খানপুরা উত্তর রহমতপুর) জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর ) উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মনিরুজ্জামান শাহীন বেপারী কে সভাপতি ও মোঃ বারেক চাকলাদার কে সাধারণ সম্পাদক,আব্দুল গনি খানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ওমর ফারুক বাবুল আকন,বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহে আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন রাজ,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ও বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাদিসুর রহমান খান, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মো : শহিদুল ইসলাম মোল্লা,
বাবুগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর যুগ্ম আহবায়ক মো : মাঈনুল সরদার, ইমরান হোসেন,রহমতপুর ইউনিয়ন জাতীয় যুব সংহিত আহবায়ক মো : রাকিবুল ইসলাম প্রমুখ।