শিরোনাম

বাবুগঞ্জে লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জ  ও মুলাদী উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে সাড়াশি অভিযানে চালিয়ে প্রায় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে বাবুগঞ্জ বকুলতলা নামক স্থানে সুগন্ধা নদীর তীরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

বরিশালের জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ এর নেতৃত্বে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযানে ১ টি বিশাল মশারী জাল সহ ট্রলার জব্দ করা হয়েছে। জব্দ কৃত মশারী জাল বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের উপস্থিতি তে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মুলাদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম সহ নৌ পুলিশ বরিশাল ও মুলাদী থানা পুলিশ এই যৌথ অভিযানে সার্বিক সহোযোগিতা করেন।

মুলাদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভিযান চালিয়ে বিশাল এক মশারী জাল ও একটি ট্রলার জব্দ করা হয়।জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উদ্ধারকৃত ঝাটকা ইলিশ এতিম, অসহায়, দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।