শিরোনাম

পটুয়াখালীতে পরকীয়া প্রেমিককে হত্যা, প্রেমিকা ও স্বামী গ্রেফতার

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

পটুয়াখালীতে পরকীয়া প্রেমের জেরে প্রেমিক আবু জাফর মোল্লাকে (৬৫) হত্যার অভিযোগে প্রেমিকা রুনা বেগম (৪০) ও তার স্বামী ফয়জর মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল দুপুরে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কেশবপুর গ্রাাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল রাত নয়টায় পটুয়াখালী সদর ওসি মো জসিম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, গত ১২ মার্চ কেশবপুর গ্রামে একটি মাঠের মধ্যে আবু জাফর মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায়। পরে নিহত আবু জাফর মোল্লার ছেলে কবির মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ফয়জর মোল্লীকে ও রুনা বেগমকে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে।

তারা জানায়, মৃত জাফর মোল্লার সাথে রুনা বেগমের দীর্ঘদিন ধরে অবৈধ পরকিয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি তার স্বামী জেনে যাওয়ায় পূর্বপরিকল্পিভাবে ১২ মার্চ বাড়ির পিছনে তারা জাফল মোল্লাকে হত্যা করে।