শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে আজ ০১/০৭/২৩ তারিখ স্থানীয় হলরুমে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।পৌর সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ এর সভাপতিত্বে পৌর সেক্রেটারী মো: ইসাহাক আলী খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর জননেতা অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব শামীম সাঈদী, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রব,জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মো: জহিরুল হক, কাউখালি উপজেলা আমীর মাওলানা ছিদ্দিকুল ইসলাম,পৌর নায়েবে আমীর আবু বাশির,সদর উপজেলা সেক্রটারী মাওলানা ছিদ্দিকুর রহমান, কাউখালী সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা রাকিবুল হাসান,সদর উপজেলা শ্রমিক কল্যানের সভাপতি আল আমিন ফকির, পৌর শ্রমিক কল্যানের সভাপতি মো সিরাজুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি অহিদুল ইসলাম মায়াজ,শিবিরের সাবেক জেলা সভাপতি মো: আল আমিন আজাদ,মো: ইলিয়াস মৃধা,মো:আল-আমীন সেখ,মো:আবু নাঈম,ছাত্র শিবিরের জেলা সেক্রটারী মেহেদী হাসান সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।